এ সপ্তাহেই জাতীয়ভাবে ব্লকচেইন চালু করতে যাচ্ছে চীন

২৬ এপ্রিল, ২০২০ ১৮:০১  
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই জাতীয় পর্যায়ে ব্লকচেইন চালু করতে যাচ্ছে চীন। ব্লকচেইন-বেইজড সার্ভিস নেটওয়ার্ক (বিএসএন) নামে চলতি সপ্তাহেই এটি চালু করা হবে বলে জানিয়েছে কয়েন ডেস্ক। বিএসএন হচ্ছে চীনের জাতীয় ব্লকচেইন কৌশলের সবচেয়ে ক্রিটিক্যাল অংশ, যা গত নভেম্বরে ঘোষণা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি সপ্তাহেই জাতীয় পর্যায়ে এটি চালু করবে চীন। আসছে জুনে তা বৈশ্বিকভাবে উন্মোচন করা হবে। এর মাধ্যমে বিশ্বব্যাপী ডিজিটাল মুদ্রার লেনদেনে আমুল পরিবর্তন আসতে পারে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে দেশের কোনও কোনও সিটিতে পরীক্ষামূলকভাবে এই ব্লকচেইনের ব্যবহার শুরু করেছে চীন। খুব শিগিগিরই এটি জাতীয়ভাবেও চালু করার পথে এগোচ্ছে দেশটি। ব্লকচেইনের মাধ্যমে বিশ্বব্যাপী যুক্তরাষ্টের ডলারের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে চীন। এমনটি ইঙ্গিত দেওয়া হয়েছে ভয়েস অব আমেরিকার ওই প্রতিবেদনে।